ময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-৯-এর একটি বিশেষ দল ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য সুলতানকে (২৬) গ্রেপ্তার করেছে। তিনি দুটি মামলার পলাতক আসামি। আজ শুক্রবার দুপুরে র্যাব সুলতানকে মুক্তাগাছা থানায় সোপর্দ করে।গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে উপজেলার পৌরসদরের শোলাসিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৯-এর ময়মনসিংহের কমান্ডিং অফিসার মেজর জাভেদ মিয়া জানান, ত্রিশাল থানার বানিয়াধলা গ্রামের সুলতান জেএমবির সক্রিয় সদস্য। তিনি ২০০৯ সালে এপ্রিল মাসে মুক্তাগাছা থানায় দায়ের করা অস্ত্র মামলাসহ দুটি মামলার পলাতক আসামি।