মরিলে কান্দিস না আমার দায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
“আমার একটি খুব প্রিয় গান আছে, গিয়াসউদ্দিন সাহেবের লেখা ‘মরণ সঙ্গীত’—‘মরিলে কান্দিস না আমার দায়।’প্রায়ই ভাবি আমি মারা গেছি, শবদেহ বিছানায় পড়ে আছে, একজন কেউ গভীর আবেগে গাইছে—‘মরিলে কান্দিস না আমার দায়।’”—হুমায়ূন আহমেদ, চলে যায় বসন্তের দিনহুমায়ূন আহমেদ চাননি তাঁর মৃত্যুতে কেউ কাঁদুক, কিন্তু নিউইয়র্ক থেকে নেত্রকোনার কুতুবপুর সর্বত্রই আজ শোকের ছায়া। কাঁদছেন নিউইয়র্কের বাংলাদেশিরা। দেশের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব অঙ্গনেই মাতম। কাঁদছেন শিল্পী-সাহিত্যিক, কাঁদছেন নাট্যজন, পাঠক-দর্শক। ফেসবুকে, ব্লগে ঘরে ঘরে বাংলা সাহিত্যের এই প্রবাদপুরুষের বিদায়ে শোক-স্মরণ ও আপনজন হারানোর বেদনা।