মরিসাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত
মরিসাসে আজ বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। একটি মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত বাংলাদেশিরা মরিসাসে পেন্ডিমোনিও কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হতাহত ব্যক্তিরা গত বছরের ডিসেম্বরে ভাগ্যান্বেষণে মরিসাসে পাড়ি জমান।মরিসাসে বাংলাদেশের কনসাল্ট জেনারেল ইউসুফ আবদুর রাজ্জাক জানান, লাশগুলো বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনু বিভাগের মহাপরিচালক এম ওয়াহিদুর রহমান বলেন, ‘লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া আহত ব্যক্তিদের সুচিকিত্সার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি দিনের মতো পোশাক নির্মাতা প্রতিষ্ঠান পেন্ডিমোনিও কোম্পানি লিমিটেডের একটি মাইক্রোবাসে চড়ে কাজে যাচ্ছিলেন ১৪ জন বাংলাদেশি শ্রমিক।মাঝপথে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন। তাঁরা হলেন আলী আবজালের ছেলে আখতার (পাসপোর্ট নম্বর: ই ০৩১৪১১৩), আবদুল ইউসুফের ছেলে আল মামুন (পাসপোর্ট নম্বর: জেড ০১৭০৩৩৪), তাহের মিয়ার ছেলে জয় হোসেন (পাসপোর্ট নম্বর: ই ১০৪৯৯০৫), জালালউদ্দিনের ছেলে মো. জাহিদুল (পাসপোর্ট নম্বর: ই ১৮৭৫১০০), মো. আবদুল হাকিমের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (পাসপোর্ট নম্বর: সি ০৪৬৯৪৯০), মো. আলী আফজালের ছেলে মো. রাকিবুল হাসান (পাসপোর্ট নম্বর: ই ০২৩০৪৬২), রাশিদ মিয়া রহমানের ছেলে মো. সাইদুর (পাসপোর্ট নম্বর: ই ১২৪১২৯০), মনু মোল্লার ছেলে মোক্তার (পাসপোর্ট নম্বর: ই ১৮৭৪৮৯০), জানু মিয়ার ছেলে সাগর (পাসপোর্ট নম্বর: ই ১২৬২১৬২), রেনু মিয়ার ছেলে সেলিম (পাসপোর্ট নম্বর: ই ১৮৭৬১০৭) ও ২১/২ উত্তর মাদারটেক, সবুজবাগ নিবাসী মো. হুজু গাজীর ছেলে মো. ইলিয়াস গাজী (পাসপোর্ট নম্বর: এফ ০৭২৩৯৩১)। আহত ব্যক্তিরা হচ্ছেন কুমিল্লার হোমনা উপজেলার মঙ্গলকান্দি গ্রামের ধনু মিয়ার ছেলে মামুন (পাসপোর্ট নম্বর: ই ০৯১৩৭৮৩), কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মো. দুলাল সরকারের ছেলে মো. হাসান সরকার (পাসপোর্ট নম্বর: ই ০০৬৮১৮৯) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বরাইল গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সুমন (পাসপোর্ট নম্বর: ই ০২২৯৩৫১)।