মরোক্কোয় বাস দুর্ঘটনায় নিহত ৪২
মরোক্কোয় একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কমপক্ষে ৪২ জন মারা গেছে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, ২০ জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর।কর্মকর্তারা বলেন, বাসটি মাররাকেশ থেকে জাগোরা এলাকায় যাচ্ছিল। হাউজ প্রদেশের জার্কতেন শহরের কাছে একটি জায়গায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রায় ৪৯০ ফুট গভীর খাদে পড়ে যায়।ধারণা করা হচ্ছে, আধিকাংশ যাত্রীই ছিল মরোক্কান। তবে নিহত যাত্রীদের মধ্যে কোনো বিদেশি ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।মরোক্কোর বার্তা সংস্থা ম্যাপের এক খবরে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। আহত ২৪ জনের মধ্যে ২১ জনকে মাররাকেশের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে কুয়ারজাজাতের অপর একটি হাসপাতালে নেওয়া হয়।মরোক্কোতে গত বছর বাস দুর্ঘটনায় অন্তত চার হাজার মানুষ মারা গেছে। পরিবহন মন্ত্রণালয়ের এক হিসাব অনুযায়ী, এই সংখ্যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেশি।