মর্যাদা রক্ষায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের বখাটেপনার হাত থেকে ‘মান-ইজ্জত বাঁচাতে’ শেষ পর্যন্ত ধর্মঘটে নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা। যুক্তরাজ্যের ল্যাংকাশায়ারের ডারওয়েন ভেল হাইস্কুলে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শিক্ষকদের অভিযোগ, ছাত্রছাত্রীরা প্রায়ই তাঁদের সঙ্গে বেয়াদবি করে। দিন দিন তাদের মধ্যে এ প্রবণতা বেড়েই চলেছে। বিষয়টি তাঁরা প্রধান শিক্ষককে জানিয়েছিলেন। কিন্তু তিনি ব্যবস্থা নিতে ব্যর্থ হন। তাই বাধ্য হয়ে ৭০ জন শিক্ষক বিদ্যালয়ের প্রধান ফটকে সারা দিন দাঁড়িয়ে ধর্মঘট কর্মসূচি পালন করেন। রয়টার্স