মল্লিকার কাছে হারলেন বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডার্টি পিকচার’ ছবির বদৌলতে চারিদিকে এখন শুধুই বিদ্যা-বন্দনা। ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কারের ময়দানে সম্প্রতি নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণও দিয়েছেন তিনি। ঝুলিতে পুরেছেন অসংখ্য পুরস্কার। তবে এবার বোধ হয় খানিকটা পিছিয়ে পড়লেন তিনি। ২০১১ সালে নানা দিক থেকে আলোচিত এই অভিনেত্রীকে এবার হার মানতে হয়েছে। তাও আবার বলিউডের বিতর্কিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের কাছে। পিপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) সম্প্রতি বছরের সেরা আবেদনময়ী নিরামিষভোজী নির্বাচন করেন। সব প্রতিযোগিতায় সেরার পুরস্কার জিতলেও বিদ্যা বালানকে এখানে নিরাশ হতে হয়েছে। পেটার বিবেচনায় বিদ্যাকে হারিয়ে এ প্রতিযোগিতায় সেরা হয়েছেন মল্লিকা শেরাওয়াত।পেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডার্টি পিকচার’ ছবির বদৌলতে আবেদনময়ী তারকা হিসেবে খ্যাতি পেলেও এখানকার ভোটে মল্লিকাই ছিলেন এগিয়ে।অন্যদিকে কোলাবেরি ডি গানের মধ্য দিয়ে আলোচনায় আসা গায়ক-নির্মাতা-অভিনেতা ধানুশ পুরুষ বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন। গতবার এ বিভাগে সেরা হয়েছিলেন শহীদ কাপুর।ধানুশ জানিয়েছেন, ‘আমি যৌন আবেদনময়। অথচ আমি কিছুই জানি না! বুঝতে পারছি না কেন তাঁরা আমাকে এভাবে সম্বোধন করছেন!