মসলা ও লতাগুল্ম দেহের কুশলের জন্য
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতালসাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।আমরা প্রতিদিনের খাবারে যে লতাগুল্ম, মসলা ব্যবহার করি, তাতে কেবল খাবারের ফ্লেভার বাড়ায় তাই নয়, এর চেয়েও বেশি করে অনেক কিছু। শরীরকে সুরক্ষা দেয় সাধারণ ক্রনিক রোগের বিরুদ্ধে যেমন—ক্যানসার, ডায়াবেটিস, হূদরোগ।তুলসীপাতা, পার্মলিশাক—এসব গুল্ম তো উদ্ভিদ থেকেই আসে। মসলা আসে বীজ, রসালো ফল, গাছের বাকল ও মূল থেকে।সিজনিং করা হয় এলাচ, দারুচিনি দিয়ে। এর আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ।ইউসিএলএ সেন্টার ফর হিউম্যান নিউট্রিশনের ডিরেক্টর ও প্রফেসর অব মেডিসিন ডক্টর ডেভিড হেবার বলেন, ‘গবেষণায় দেখা গেছে, নানা রকমের লতাগুল্ম ও মসলাপাতির রয়েছে স্বাস্থ্যহিতকর সুফল।’বেশির ভাগ সাক্ষ্য-প্রমাণ রয়েছে দারুচিনি, শুকনো মরিচ, হলুদ, রসুন, তুলসী, রোজমেরি, থাইম নামে সুগন্ধি লতার হিতকরী গুণের।লতাগুল্ম ও মসলার প্রধান স্বাস্থ্যহিতকরী গুণের কারণ হলো উদ্ভিদ যৌগ পলিফেনলস। পলিফেনলস প্রচুর আছে লতাগুল্ম, মসলা, কিছু ফল ও সবজি, চা ও রেডওয়াইনের মধ্যে। কিছু লতাগুল্ম ও মসলা দেহের প্রদাহ খর্ব করে, যা থেকে হতে পারে হূদরোগ ও ক্যানসারের মতো জটিল রোগ। যেমন দারুচিনির অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ হ্রাস করে এমনকি ডায়াবেটিসে রক্তের শর্করা মানও কমায়।স্বাদু হোক, ফ্লেভারে সুবাসিত হোক খাবার, ফল পাবেন দেহের কুশলেগুল্ম ও মসলা দিয়ে সুবাসিত করুন খাদ্য, দিন না কিছু প্রশ্রয়, স্বাদু করার অন্য বিকল্পগুলোর বদলে এগুলো অনেক ভালো।Go Green, get lean. Trim your woustune with the ultimate. Low-Carbon foot print Piet’ বইটি লিখে খ্যাত কেট গিগান বলেন, গুল্ম ও মসলা ব্যবহার করলে বাড়তি ক্যালরি ছাড়াই; নুন, চর্বি ও চিনির বাহুল্য ছাড়াই খাবার স্বাদু হলো, তৃপ্তি পেল স্বাদ কোরক। পথ্যবিধি ২০১০ নির্দেশিকায় রয়েছে উচ্চরক্তচাপ সামলাতে এবং এ অবস্থার ঝুঁকি এড়াতে পূর্ণবয়স্কদের দিনে এক হাজার ৫০০ মিলিগ্রামের বেশি নুন খাওয়া ঠিক নয়। আর এর বিকল্প তো খুঁজতে হবে। গুল্ম ও মসলা কিন্তু বেশ স্বাদু বিকল্প। ওজন নিয়ন্ত্রণেও এর অবদান কম নয়।হেবার বলেন, সাদাসিধে স্বাদহীন খাবারের চেয়ে স্বাদু খাবার অনেক বেশি সন্তুষ্টি আনে মনে। স্বাদহীন খাবার খাওয়া হয় দ্রুত, মনে তৃপ্তি আসে না। আর তৃপ্তি না এলে এভাবে অতিভোজন হয়ে যায়। হেবার আরও বলেন, মরিচের মধ্যে রয়েছে ডাইহাইড্রোক্যাপসিয়াট যৌগ। এক পরীক্ষায় দেখা যায়, মানুষ যখন তিনবেলা খেল, তাতে চর্বি দহন করার ক্ষমতা বেশ বেড়ে গেল। সেল মেটারলিজম জার্নাল-এ ২০১০ সালে প্রকাশিত এক নিবন্ধে দেখা গেছে, মরিচের উপকরণ কেপসেইমিন গ্রহণ করায় ল্যাবরেটরি প্রাণীদের মধ্যে উত্তাপ উৎপন্ন হলো, কমল রক্তচাপ।লতাগুল্ম ও মসলার হিতকরী গুণকে আরও উত্তম করা যায়, জানেন?এদের ঔষধি গুণের গবেষণাকর্ম চিত্তাকর্ষক বটে, প্রতিদিনের খাবারে এসব সুফল কী করে যোগ করা যায়? সহজেই, বস্তুত দেখা যায় শুষ্ক তাজা গুল্ম ও মসলা সামান্য যোগ করেও পাওয়া যায় অনেক হিতকরী গুণাগুণ।হেবার বলেন, দেড় চা-চামচ দারুচিনি গুঁড়ার কত গুণ, খাবারে সারা দিনে একে যোগ করে দেখুন না।আর এগুলো খেতে হবে তাজা ও সজীব যখন থাকে তখন, বেশি পুরোনো হলে গুণ থাকে না তেমন। তাই খুব বেশি পরিমাণে না কিনে প্রয়োজনমতো কেনা উচিত।একেবারে তরতাজা গুল্ম ও মসলায় সক্রিয় উপকরণগুলো খুব বেশি থাকে।আমাদের গৃহে মা-দাদিরা রান্না করতেন। এমনকি আমাদের সহধর্মিণীরাও এসব গুল্ম ও মসলা দিয়ে স্বাদু রান্না এখনো করেন। তখন মনে হয় রন্ধন সত্যি একটি শিল্প। নিপুণ কারিগরই কেবল স্বাদু রান্না রাঁধতে জানেন। আর স্বাস্থ্যকর স্বাদু রান্না তো আমাদের ঐতিহ্য। কেন একে হারানো? কেন ফাস্টফুডের পেছনে ছোটা?রুগ্ণদেহ ভগ্ন স্বাস্থ্যের জন্য কেন ফাস্টফুড খাবেন? ছেড়ে দিন ফাস্টফুড।