মসিউরকে ৬ নভেম্বর তলব করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে আগামী ৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। ওই দিন জিজ্ঞাসাবাদে হাজির হতে আজ মঙ্গলবার তাঁকে নোটিশ পাঠানো হয়। অনুসন্ধান দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীনের সই করা ওই নোটিশে মসিউর রহমানকে সকাল ১০টায় দুদকের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কানাডার নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় এজেন্ট মো. মোস্তফাকেও দুদকে হাজির হতে নোটিশ দিয়েছে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দায়িত্ব পাওয়া অনুসন্ধান দল।