মস্কোর উদ্দেশে হংকং ছাড়লেন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচি ফঁাস করে দেওয়া সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন হংকং ছেড়ে রাশিয়ার মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হংকং সরকার বিষয়টি নিশ্চিত করেছে।বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে Èদ্য সাউথ চায়না মর্নিং পোস্ট' জানায়, আজ সন্ধ্যানাগাদ মস্কোতে পঁেৌছানোর কথা স্নোডেনের। তবে মস্কোই তঁার চূড়ান্ত গন্তব্য নয়।হংকং সরকার এক বিবৃতিতে বলেছে, এডওয়ার্ড স্নোডেন স্বেচ্ছায় আইনি ও স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশের উদ্দেশে হংকং ছেড়েছেন। স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। তঁার বিরুদ্ধে গ্রপ্তোরি পরোয়ানাও জারি করা হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানান।স্নোডেনের বিরুদ্ধে ১৪ জুন এই মামলা করা হলেও গত শুক্রবার তা প্রকাশ করা হয়। প্রভাবশালী মার্কিন দৈনিক Èওয়াশিংটন পোস্ট'-এর প্রতিবেদনে জানা যায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে স্নোডেনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর সেই আদালত স্নোডেনের বিরুদ্ধে গ্রপ্তোরি পরোয়ানা জারি করেন। স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, চুরি ও Èসরকারি সম্পত্তি পরিবর্তনের' অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনে প্রতিটি অভিযোগের শাসি্ত কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড।মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেন লাখ লাখ সাধারণ মানুষের ফোনকল ও অনলাইন তত্পরতায় মার্কিন প্রশাসনের নজরদারির কথা ফঁাস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং চলে যান। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা তঁাকে কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। স্নোডেন বলেছেন, আইসল্যান্ড ইন্টারনেট সার্ভিসের স্বাধীনতার পক্ষে। তাই তিনি ওই দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে আগ্রহী। আইসল্যান্ড বলেছে, তঁাকে আনুষ্ঠানিক আবেদন করতে হবে।