মহররমের চাঁদ দেখা গেছে, ২৫ নভেম্বর পবিত্র আশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার থেকে আরবি নববর্ষ ১৪৩৪ হিজরি সাল গণনা শুরু হবে। ২৫ নভেম্বর ১০ মহররম পবিত্র আশুরা পালন করা হবে।গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল।সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বজলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ দিলোয়ার বখত্, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইন উপস্থিত ছিলেন।সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। তথ্য বিবরণী।