মহর্ষি মনোমোহনের জন্মবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরমিসংগীত ‘মলয়া’র স্রষ্টাসাধক মহর্ষি মনোমোহনের ১৩৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে গত বুধবার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়ায় তাঁর সমাধিস্থল ‘আনন্দ আশ্রম’ প্রাঙ্গণে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আনন্দ আশ্রম কমিটির সভাপতি মহর্ষির পৌত্র বিল্মভূষণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, শংকরী দত্ত প্রমুখ। পরে সারা রাত ‘মলয়া’ গানের আসরে বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পীরা মলয়া পরিবেশন করেন।