মহাকাশযান ‘ভয়েজার-১’ সৌরজগতের প্রান্তসীমায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশের রহস্যের জাল ভেদ করতে এত দিন সৌরজগতের অভ্যন্তরেই ছিল মহাকাশবিজ্ঞানীদের পদচারণ। তবে সম্প্রতি প্রথমবারের মতো সৌরজগতের বাইরে যাওয়ার স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা। আর এ ক্ষেত্রে সফল হওয়ার পথে বলে দাবি করছেন তাঁরা। কারণ, প্রায় ৩৩ বছর আগে পাঠানো মহাকাশযান ভয়েজার-১ এখন সৌরজগতের প্রান্তসীমায়। বিজ্ঞানীরা বলছেন, সৌরজগতের বাইরে গিয়ে মহাকাশ গবেষণায় নতুন দিকের উন্মোচন ঘটাতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি বছর।ভয়েজার প্রকল্প বিজ্ঞানী অ্যাডওয়ার্ড স্টোন আমেরিকান জিওগ্রাফিক্যাল ইউনিয়ন আয়োজিত এক সভায় বলেন, ‘সৌরজগতের বাইরে যেতে আমাদের আর কত দূর যেতে হবে, সে সম্পর্কে ধারণা নেই। তবে আমরা এটুকু বলতে পারি, প্রায় পাঁচ বছরের মধ্যে আমরা প্রথমবারের মতো সৌরজগতের বাইরে যেতে পারব।’ভয়েজার-১-এ মহাকাশচারীদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে স্টোন জানান, মহাকাশযানটি এখন সৌরজগতের শেষ সীমায় অবস্থান করছে। মহাকাশচারীরা দেখেছেন, সূর্যনিঃসৃত কণিকার প্রবাহ বহির্মুখী না হয়ে বরং পার্শ্বমুখী হচ্ছে। এর মাধ্যমে বোঝা যায়, ভয়েজার-১ নক্ষত্ররাজির মধ্যকার মহাশূন্যের প্রায় কাছাকাছি অবস্থান করছে। প্রসঙ্গত, ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার-১ পৃথিবী থেকে উেক্ষপণ করা হয়। বর্তমানে ভয়েজার-১ পৃথিবী থেকে ১৭.৪ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। —বিবিসি