মহাকাশে যাচ্ছেন অ্যাশটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে পাড়ি জমাচ্ছেন অ্যাশটন কুচার। স্পেস ফ্লাইট ভার্জিন গ্যালাকটিকা সার্ভিস এ সুযোগ করে দিচ্ছে। ভার্জিন গ্যালাকটিকার কর্ণধার রিচার্ড ব্র্যানসন তাঁর ব্লগে জানান, ‘অ্যাশটনকে স্বাগত। রোমাঞ্চকর এ যাত্রা নিশ্চয়ই উপভোগ করবেন তিনি।’ উল্লেখ্য, সাধারণ মানুষের জন্য মহাকাশ ভ্রমণের সুযোগ করে দেয় ভার্জিন গ্যালাকটিকা সার্ভিস। অ্যাশটন তাদের ৫০০তম যাত্রী। মহাকাশ ঘুরে আসার জন্য একেকজন যাত্রীকে গুনতে হয় দুই লাখ মার্কিন ডলার। হলিউড তারকা ব্র্যাড পিট এবং এক্স-মেন ছবির পরিচালক ব্রায়ান সিঙ্গারও আছেন মহাকাশযাত্রীর তালিকায়। রয়টার্স।