মহাকাশে সফলভাবে বানর পাঠাল ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে সফলভাবে একটি বানর পাঠিয়েছে ইরান। ‘পিশগ্যাম’ নামের রকেটের মাধ্যমে বানরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ মাইল ওপরে কক্ষপথের কাছাকাছি জায়গায় পাঠানো হয়। পরে বানরটি সুস্থ অবস্থায় ফিরে আসে।আজ রোববার বিবিসি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বানরটির একটি ছবি দেখানো হয়েছে। বানরটি একটি ফিতাওয়ালা পোশাক পরে ছিল। এর আগে ২০১০ সালে ইরান মহাকাশে ইঁদুর, কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির পোকা পাঠিয়েছিল। দেশটি ২০১১ সালে রকেটের মাধ্যমে মহাকাশে বানর পাঠানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল। বিবিসি আরও জানায়, ২০১০ সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ঘোষণা করেছিলেন, ২০১৯ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ইরান। পশ্চিমা দেশগুলো মনে করে, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর প্রচেষ্টা, যদিও ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।