মহাকাশে ‘মিশন ইম্পসিবল’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর সীমা ছাড়িয়ে মিশন ইম্পসিবল ছবিটি নতুন মিশন সেরে এল মহাকাশে! আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রদর্শিত হলো জনপ্রিয় এই অ্যাকশন থ্রিলারের চতুর্থ কিস্তিটি। মিশন ইম্পসিবল: গোস্ট প্রটোকল—গেল বছর মুক্তি পাওয়া এই ছবিতে মূল চরিত্রে আছেন টম ক্রুজ। ছবিটির পরিচালক ব্র্যাড বার্ড টুইটারে বলেন, ‘জানাতে ভালো লাগছে যে, মহাকাশেও প্রদর্ির্শত হলো ছবিটি।’ উল্লেখ্য, গেল বছর বাণিজ্যিকভাবে সফল ছবির পাঁচ নম্বর আসনে ছিল ছবিটি। বিশ্বব্যাপী আয় করেছে ৭০০ মিলিয়ন ডলার। মিশন ইম্পসিবল ছবির চারটি কিস্তির মধ্যে এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড। টিএনএন।