মহাখালীতে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে আজ বুধবার ভোর ছয়টার দিকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়েছে। আইসিডিডিআরবির কর্মচারীদের বহুমুখী সমবায় সমিতির এই প্রাইভেট কারটির (ঢাকা মেট্রো গ-৩১-২৫০৬) চালককে মারধর করে চার ব্যক্তি এটি নিয়ে চলে যায়।সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা প্রথম আলো ডটকমকে জানান, আইসিডিডিআরবির কর্মচারীদের নিজ কার্যালয়ে আনতে আজ ভোরে শেওড়াপাড়া যাচ্ছিল। মহাখালী রেলক্রসিং পার হওয়ার পর নম্বরপ্লেটহীন একটি সাদা মাইক্রোবাস তাঁদের গাড়ির গতি রোধ করে। এ সময় ওই মাইক্রোবাস থেকে অস্ত্রসহ চার যুবক বের হয়ে এসে আইসিডিডিআরবির গাড়ির চালক মো. আল মামুনকে রাস্তায় নামিয়ে মারধর করে। একপর্যায়ে যুবকেরা চাবি কেড়ে নিয়ে গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক হারুন অর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপারে আজ বেলা সোয়া একটার দিকে আইসিডিডিআরবি সমবায় সমিতি একটি মামলা করেছে।