মহাখালীতে গ্যাস সরবরাহ পাইপ ফেটে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে আজ রোববার রাতে দুটি বহুতল ভবনের মধ্যে গ্যাস সরবরাহ পাইপ ফেটে আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত ১০টার পরপর ৩২ ও ৩৩ মহাখালী বাণিজ্যিক এলাকা ভবন দুটির মধ্যে আগুন ধরে যায়। ৩২ নম্বর আটতলা ভবনটিতে বৈশাখী টেলিভিশনের অফিস। আর ৩৩ নম্বর ভবনে একটি তৈরি পোশাক কারখানা। ভবন দুটির ওপর থেকে নিচে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দুটি ভবন থেকেই সবাইকে নামিয়ে নেওয়া হয়।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, তাদের গাড়ি গিয়ে পৌনে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাইপে গ্যাস সরবরাহ বন্ধ করতে দেরি হওয়ায় আগুন জ্বলেছে প্রায় পৌনে দুই ঘণ্টা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টার পর রাত পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। এর মধ্যে গ্যাস পাইপ লাইনও বন্ধ করে দেয় তিতাস।নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গ্যাস সরবরাহ পাইপে ফাটল থাকায় দুই ভবনের মধ্যে গলির মধ্যে সেখান থেকে তীব্র বেগে গ্যাস বের হচ্ছিল, আর সেখানেই কোনোভাবে আগুন ধরে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।