মহাখালীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের সামনে কলেজ শাখা ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই কর্মীকে আটক করেছে। পুলিশ জানায়, আজ বেলা পৌনে দুইটার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজের সামনের সড়কে জড়ো হন। মতিঝিলে তাঁদের এক কর্মী নিহত হয়েছেন, এমন খবরে তাঁরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারেন। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেন। পরে ছাত্রদলের কর্মীরা কলেজের ভেতর আশ্রয় নেয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুত্ফুর কবীর বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা রাস্তায় নেমে হট্টগোলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কলেজে ঢুকিয়ে দেয়। তারা দুজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।