মহাখালীতে বোমা-ককটেল উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর সড়ক ও জনপদ স্টাফ কোয়ার্টারে আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে ১০টি পেট্রলবোমা ও আটটি ককটেল উদ্ধার করেছে র্যাব। এ সময় সোহেল ও শাকিল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক সাফিউল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তাদের একটি দল মহাখালীর ওই স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মো. শহীদুল্লার বাসায় অভিযান চালায়। এ সময় তাঁর ছেলে সোহেল (২০) ও সহযোগী শাকিলকে (২০) গ্রেপ্তার করে র্যাব। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ওই বাসা থেকে ১০টি পেট্রলবোমা ও আটটি ককটেল উদ্ধার করে।র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার দুই যুবক র্যাবকে জানিয়েছেন, সোহেল পেট্রলবোমা তৈরি করে ও শাকিল তা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরবরাহ করে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদেরকে থানায় সোপর্দ করা হবে।