মহাখালীতে ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে ছিনতাইকারীরা প্যারাগন গ্রুপের কোষাধ্যক্ষ আবদুল হানিফের হাতে চাপাতি দিয়ে আঘাত করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম আশরাফুজ্জামান জানান, বেলা একটার দিকে প্যারাগন গ্রুপের মহাখালীর কার্যালয় থেকে ১০ লাখ টাকা নিয়ে আবদুল হানিফ রাস্তার উল্টো পাশে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় হেঁটে যাচ্ছিলেন। ব্যাংকে ঢোকার সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী অস্ত্রের মুখে হানিফকে জিম্মি করে। একপর্যায়ে তারা হানিফের বাঁ হাতে চাপাতি দিয়ে আঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ডিবি পুলিশ ও গুলশান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা টাকা উদ্ধার করা যায়নি।