মহাজোট থেকে এরশাদকে বেরিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের ভেতরে থেকে সরকারের সমালোচনা না করে মহাজোট থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।আজ বুধবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।‘ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম’—এরশাদের এমন উক্তির কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘এ অবস্থায় মহাজোটে থেকে কি করছেন, বেরিয়ে আসুন।’ মহাজোটে কী সুযোগ-সুবিধার কারণে এরশাদ আছেন এমন প্রশ্নও রাখেন তিনি।মহাজোটের ভেতরে থেকে সরকারের সমালোচনাকারী বামপন্থী দলগুলোর উদ্দেশে বলেন, ‘সুযোগ-সুবিধা নেবেন কিন্তু দায়িত্ব নেবেন না, তা হবে না।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সরকারের ভেতরে গৃহদাহ শুরু হয়েছে। এ গৃহদাহের শেষ হওয়ার অপেক্ষায় না থেকে সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, গণমাধ্যমের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। ঘরে-বাইরে কোথাও মানুষ নিরাপদ নয়।