মহাজোটের ঐক্য আরও শক্তিশালী হবে: আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীন মহাজোটের ঐক্য আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে। আজ সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের যে কোনো শরিক দল এমনকি জাতীয় পার্টির সঙ্গেও বিএনপির ঐক্য হতে পারে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের এ মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রক্রিয়ায় জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল। বিল পাসের সময় তারা সংসদে বিল পাস করেছে ও ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছে। বাসস।