মহান বিজয় দিবস সংখ্যা ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে এ দেশের মানুষ স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। প্রায় নিরস্ত্র একটি জনগোষ্ঠী অসামান্য মনোবল ও মুক্তির দুর্মর আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনীকে করেছিল পরাস্ত। সীমান্তের ওপারে উদ্বাস্তু শিবিরে লাখ লাখ অসহায় নর-নারীর অনিশ্চিত জীবন, অবরুদ্ধ স্বদেশে কোটি কোটি বিপন্ন মানুষের বেঁচে থাকার লড়াই সৃষ্টি করেছিল বেদনা ও বিষাদের মহাকাব্য। কৃষক, শ্রমিক, তাঁতি, কামার, কুমার, জেলে, ছাত্র, তরুণসহ অগণিত সাধারণ মানুষের অপরিসীম বীরত্ব ও ত্যাগই মুক্তিযুদ্ধকে সফল করে তুলেছিল। মহামানবদের বীরত্বগাথায় আকীর্ণ ইতিহাসে সাধারণের ঠাঁই হয় না। মুক্তিযুদ্ধে যে অসংখ্য জীবন উৎসর্গ এবং স্বজন হারানোর কাহিনি আছে, আছে অগুনতি সংগ্রামের উপাখ্যান, সেসব থেকে বাছাই করা কিছু ঘটনা নিয়ে এ আয়োজন