মহানগর নাট্যমঞ্চে কাল বিএনপির গণ-অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে কাল রোববার গণ-অনশন করার অনুমতি পেয়েছে বিএনপি। কাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই গণ-অনশন চলবে।আজ শনিবার বিকেলে ঢাকা সিটি করপোরেশন এই অনুমতি দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে জানান, গণ-অনশনে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই কর্মসূচি বিভিন্ন জেলায় পালন করা হবে।গণ-অনশনে বিএনপির নতুন করে কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা নেই। বিএনপি ও ১৮ দলীয় জোটের কারাবন্দী নেতাদের মুক্তি ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে এই গণ-অনশন পালন করবে বিএনপি।