মহানবী (সা.)-এর কটূক্তিকারীদের খুঁজে বের করতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে প্রধান করে নয় সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার রাতে কমিটির প্রধান মাইন উদ্দিন খন্দকার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমি জানতাম না। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ আমাকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন।’ কমিটিতে অন্য কাদের রাখা হয়েছে, তা তিনি এখনো জানেন না বলেও মন্তব্য করেন। এর আগে মহানবী (সা.) ও পবিত্র ইসলামকে কটূক্তি ও অবমাননা করে ইন্টারনেট ও সামাজিক গণমাধ্যমে প্রচারণাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।