মহানবীকে অবমাননা করায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার প্রতিবাদে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করছে কয়েকটি ইসলামি সংগঠন। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়েছেন বিক্ষোভকারীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী ঐক্যজোট, ইসলামী ঐক্য আন্দোলন, খেলাফত আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়া নামের চারটি সংগঠনের ব্যানারে চার শতাধিক ব্যক্তি বিক্ষোভে অংশ নেন। আজ দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনগুলো। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে পৌঁছার পর যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা ‘মার্কিন সাম্রাজ্যবাদ’ ও বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারী সংগঠনগুলো।ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগরের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আবদুল লতিফ নেজামী।আবদুল লতিফ নেজামী বলেন, সাত দিনের মধ্যে মার্কিন সরকার ওই চলচ্চিত্রনির্মাতাকে গ্রেপ্তার না করলে আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করে তাঁরা নতুন কর্মসূচি দেবেন।