মহানবীর অবমাননার প্রতিবাদে গুলশানে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় বিক্ষোভ করেছেন কিছু তরুণ।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে গুলশান ২ নম্বর এলাকায় কালেমা তাইয়েবা লেখা পতাকা নিয়ে বেশ কিছু তরুণ বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান।পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহ নেওয়াজ খালেদ প্রথম আলো ডটকমকে বলেন, ৩০-৪০ জন তরুণ পতাকা হাতে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের কয়েকটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।