মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের সল পার্লমুটার ও অ্যাডাম জি রিস এবং অস্ট্রেলিয়ার ব্রায়ান পি স্মিডট। মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণায় তাঁদের এ পুরস্কার দেওয়া হলো।আজ মঙ্গলবার দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। পুরস্কার হিসেবে এই তিনজনকে এক কোটি সুইডিশ ক্রোনার দেওয়া হবে।সল পার্লমুটার লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি বিশ্ববিদ্যালয়, বার্কলে ক্যালিফোর্নিয়ার এবং ব্রায়ান পি স্মিট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও অ্যাডাম জি রিস জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং স্পেস টেলিস্কোপ সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক।মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) কারণে মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণা করে ওই তিন বিজ্ঞানী।১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা সার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল। প্রতিবছর সেই দিনটিতেই স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত হয়ে থাকেন সে বছরের নোবেল বিজয়ীরা। চিকিত্সায় নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীকেও সেদিনই সম্মানিত করা হবে।কাল বুধবার রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী শুক্রবার ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হবে। সিএনএন।