মহারাষ্ট্রে ধর্মঘট নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে নাগরিক জীবন স্বাভাবিক রাখার জন্য ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।এর আগে ধর্মঘট নিষিদ্ধ করা সংক্রান্ত ‘মহারাষ্ট্র জরুরি পরিষেবা রক্ষা আইন-২০১১’ পাস করানো হয় মহারাষ্ট্র রাজ্য বিধানসভায়। এই আইন অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে।আইনে বলা হয়েছে, এই আইন অমান্য করে ধর্মঘট করলে আইন অমান্যকারী ব্যক্তিকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দুই হাজার রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। বিধান সভায় এই আইন পাসের আগে ১৮টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। ধর্মঘট নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। সংগঠনের নেতারা বলেছেন, এটি দানবীয় আইন। এই আইন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এই আইন বাতিলের দাবিতে তাঁরা আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।