মহারাষ্ট্রে ব্রিজ থেকে বাস পড়ে ১৭ তীর্থযাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলদানা জেলার তন্দুলদি গ্রামের কাছে তীর্থযাত্রী বহনকারী একটি বাস আজ বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নানগঙ্গা ব্রিজ থেকে পড়ে যায়। এতে ১৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ২৮ জন। বুলদানা জেলার পুলিশ জানিয়েছে, সিরিডি থেকে একদল তীর্থযাত্রী ফেরার পথে এ দুর্ঘটনায় পড়ে।