মহারাষ্ট্রের জৈতাপুর হবে আরেক ফুকুশিমা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা থেকে মহারাষ্ট্রের জৈতাপুরের দূরত্ব অনেক। কিন্তু সেখানকার মানুষের চোখে-মুখে এখন কেবল ফুকুশিমার ভয়াবহতা। জৈতাপুরকে অনেকই তুলনা করছেন ফুকুশিমার সঙ্গে।ভারতের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী ১৯৮৫ থেকে ২০০৫—এই ২০ বছরে জৈতাপুরে ৯২টি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প হয়েছে ১৯৯৩ সালে। এর তীব্রতা ছিল ৬ দশমিক ২। ভারতের ভূতাত্ত্বিক বিশ্লেষকদের মতে, জৈতাপুরের ভূভাগ বেশ ঝুঁকিপূর্ণ ও অস্থিতিশীল। তা ছাড়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলের ৩ নম্বর ক্যাটাগরিতে অবস্থান করছে এলাকাটি।আর এসব জেনেশুনেই ভারত সরকার জৈতাপুরে নয় হাজার ৯৯০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুেকন্দ্র করার পরিকল্পনা করছে। এ কারণে সেখানকার মানুষের কাছে জৈতাপুর হয়ে উঠেছে ফুকুশিমার সমার্থক শব্দ।জাপানের ফুকুশিমা নগরের কথা এখন সবার মুখে মুখে। ভূমিকম্প ও সুনামির কারণে সেখানকার পারমাণবিক বিদ্যুেকন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে সর্বত্র। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর এক পরমাণু বিপর্যয়ের মুখোমুখি জাপান।জৈতাপুরের আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে ফুকুশিমার ভয়াবহতার খবর। এ খবর তাদের মধ্যে ক্ষোভের পাশাপাশি ভীতিও সৃষ্টি করছে। বাড়ছে প্রস্তাবিত পরমাণু বিদ্যুেকন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ।ভারতের ভূতাত্ত্বিকেরা বলছেন, জৈতাপুরের যদি পরমাণু বিদ্যুেকন্দ্র করা হয় এবং বড় ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে, তাহলে সেখানকার জনগণ এবং প্রকৃতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। ভারতের পরিবেশ বিশেষজ্ঞ প্রদীপ ইন্দুলকার বলেছেন, ভূমিকম্প প্রবণ এলাকায় কোনো পারমাণবিক বিদ্যুেকন্দ্র না করাই ভালো। এটি এই অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।