মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পৃত্থ্বিরাজ চৌহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে ক্ষমতাসীন দল কংগ্রেস আজ বুধবার মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পৃত্থ্বিরাজ চৌহানের নাম ঘোষণা করেছে। এক আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে রাজ্যটির মুখ্যমন্ত্রী অশোক চৌহান গতকাল মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন। পৃত্থ্বিরাজ চৌহান মহারাষ্ট্রের রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন মুখ। তিনি ভারতীয় পার্লামেন্টে উচ্চকক্ষের একজন সদস্য। এ ছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পৃত্থ্বিরাজ কংগ্রেস সরকারে কনিষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক। বিবিসি অনলাইন।