মহাশূন্যে অক্সিজেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাশূন্যে অক্সিজেন অণুর অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, হার্শেল স্পেস টেলিস্কোপের ক্যামেরায় মহাকাশের ওরিয়ন নেবুলায় অক্সিজেনের অণু ধরা পড়েছে। হাইড্রোজেন ও হিলিয়ামের পরই মহাবিশ্বে অক্সিজেনের সবচেয়ে আধিক্য রয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা জানায়, তাঁরা মহাকাশে প্রচুর পরিমাণে অক্সিজেন পরমাণুর সন্ধান পেয়েছেন, যা অক্সিজেন অণু আকারে জমাটবদ্ধ রয়েছে। এর আগে পৃথিবীর বাইরে মহাকাশের অন্য কোথাও অক্সিজেন পরমাণুর উপস্থিতি দেখা যায়নি। স্পেস ডট কম ও বিবিসি