মহাসমাবেশকে ঘিরে সতর্ক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে পুলিশ। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো হুমকি না থাকলেও আশঙ্কা রয়েই যায় বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। এ দিকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন ব্লগার অ্যাকটিভিস্টরা।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখনও কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে পুলিশ আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। সমাবেশস্থলে যাওয়ার চারটি পথ রূপসি বাংলা হোটেলের মোড়, আজিজ সুপার মার্কেট, ঢাকা ক্লাব ও চারুকলা ইনস্টিটিউটের সামনে পুলিশের তল্লাশি চৌকি বসবে।’ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবার সহযোগিতাও চান পুলিশের এই উপকমিশনার।আবদুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মহাসমাবেশ শুরু হবে আজ বিকেল তিনটায়। তবে এরই মধ্যে শাহবাগ চত্বর মহাসমাবেশের রূপ নিয়েছে।