মহাসমারোহে থাইল্যান্ডের রাজার জন্মদিন উদযাপন (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের ৮৪তম জন্মদিন উদযাপিত হচ্ছে। ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের বাইরে সানাম লুয়াংয়ে মোমবাতি জ্বালিয়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। প্রধানমন্ত্রীসহ অন্যরা রাজাকে ‘দীর্ঘদিন বেঁচে থাকুন’ বলে আশীর্বাদ করছেন।রাজার জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড প্যালেসের সব দরজা আজ সারা রাত খোলা থাকবে। এবারই প্রথম জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড প্যালেসের সব দরজা খুলে দেওয়া হলো। তাই রাজার জন্মদিনের উত্সবে যোগ দিয়েছে লাখো মানুষ। রয়টার্স