মহিউদ্দিন ও মুহিউদ্দিনের লাশ গ্রামে পৌঁছেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার) ও মুহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) লাশ তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৌঁছেছে।পথে বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের কর্মীরা এ দুজনকে গলাচিপার মাটিতে দাফন করতে দেওয়া হবে না বলে স্লোগান দিচ্ছে বলে জানা যায়।ফেরিঘাট এলাকায় উপজেলা আওয়ামী লীগ সকাল থেকেই বিক্ষোভ করছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রচুর র্যাব-পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।গতকাল রাতে ফাঁসির আদেশ কার্যকর হওয়ার পর রাত তিনটার দিকে দুটি অ্যাম্বুলেন্স এ দুজনের লাশ নিয়ে তাঁদের গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করে।এ কে এম মহিউদ্দিনের বাড়ি উপজেলার রাঙাবালি ইউনিয়নের নেতা গ্রামে এবং মুহিউদ্দিন আহমেদের বাড়ি বড়বাইশদিয়া ইউনিয়নের নিজকাটা গ্রামে।