প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে নাগরিক কমিটির পদপার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ হবে।