মহিউদ্দিনের পরাজয় দলের রাজনীতিতে তেমন প্রভাব ফেলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থীর পরাজয় দলের রাজনীতিতে তেমন প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ।আজ শুক্রবার রংপুরে এক আলোচনায় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন।শহরের টাউন হলে ইসলামি ফাউন্ডেশন আয়োজিত দেশের ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইমামদের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনা সভায় শামসুল হক বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই ১৯৭১-এর যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। তারা যেন কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে এ জন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে। ইমামদের উদ্দেশে তিনি আরও বলেন, ধর্মের লেবাসে কেউ যেন জঙ্গি তৎপরতা চালাতে না পারে, এ জন্য আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।