মহিতুলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে টি আই এম মহিতুল গনির প্রার্থিতা বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত এবং পরে ওই বাতিল আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজের সিদ্ধান্তের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মহিতুলের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন।এ ছাড়া প্রার্থিতা বাতিল ও খারিজ আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। নির্বাচন কমিশনসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে শরিয়তপুর-৩ আসন শূন্য ঘোষিত হয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুর রাজ্জাকের ছেলে নাহিমকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আইন অনুযায়ী বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ১৯ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এরপর ২০ ফেব্রুয়ারি মহিতুল গনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। ২২ ফেব্রুয়ারি ইসি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে। এ নিয়ে মহিতুল গনি হাইকোর্টে রিট করেন। আজ বিকেলে আবেদনের ওপর শুনানি হয়।আগামী ১৫ মার্চ নির্বাচন হওয়ার কথা। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কাল প্রতীক বরাদ্দের কথা রয়েছে।রিটকারীর পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলো অনলাইনকে বলেন, আদালতের এ আদেশের ফলে মহিতুলের নির্বাচনে অংশ নিতে বাধা নেই।আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।