মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীসহ ১৯ জনকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, অক্সিজেন মোড় এলাকায় জেলা পরিষদের জায়গার ওপর মুন্নী ও তাঁর স্বামী একটি দোকান নির্মাণ করেছিলেন। গতকাল বুধবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে তা উচ্ছেদ করতে গেলে মুন্নী ও তাঁর সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার বড়ুয়া মুন্নী ও তাঁর কয়েকজন সমর্থককে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান ফেরদৌস বেগমসহ ১৯ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।