মহিলা বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ গত রোববার দেশটিতে বিশ্বের বৃহত্তম মহিলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন। রিয়াদে স্থাপিত প্রিন্সেস নোরা বিন আবদেল রহমান নামের এই বিশ্ববিদ্যালয়টিতে মেডিসিন, ফার্মেসি, ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স, ভাষাসহ বিভিন্ন বিষয়ের ওপর পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়টিতে ১২ হাজার ছাত্রীর আবাসিক সুবিধাসহ মোট ৫০ হাজার ছাত্রীর পড়াশোনার সুবিধা রয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে প্রশাসনিক ভবন, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ ৭০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল, ১৫টি কলেজ, তিনটি গবেষণাকেন্দ্র ও বাণিজ্যিক বিপণিবিতান রয়েছে। আরব নিউজ