মহিলা হোস্টেলের কার্যক্রম পর্যবেক্ষণে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহিলা হোস্টেলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং এসব হোস্টেলের সমস্যাগুলো চিহ্নিত করতে চার সদস্যের একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ উপকমিটি গঠন করা হয়।কমিটির সদস্য জিনাতুন নেসা তালুকদারকে আহ্বায়ক করে গঠিত এ উপকমিটির অন্য সদস্যরা হচ্ছেন রেবেকা মমিন, নাসরিন জাহান রত্না ও আসমা জেরীন ঝুমু।আজ জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উপকমিটি মহিলা হোস্টেলগুলো পরিদর্শন করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।বৈঠকে নারী-পুরুষের মধ্যে সমতা ও নারীর ক্ষমতায়ন অ্যাডভোকেসি প্রকল্প পরিদর্শন বিষয়ে আলোচনা হয় এবং আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সরেজমিনে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সংসদীয় কমিটির পরিদর্শনের সিদ্ধান্তও গৃহীত হয় বলে জানা গেছে।বৈঠকে নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। প্রকল্প কার্যক্রমটি বন্ধ না হয়ে যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সজাগ থেকে কার্যক্রমকে আরও গতিশীল করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিটির এ বৈঠকে পরামর্শ দেওয়া হয়।বৈঠকে সব ধরনের নির্যাতন প্রতিরোধ ত্বরান্বিত করতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবাই যাতে সহজে মনে রাখতে পারে, সে জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) হেল্পলাইনে সহজবোধ্য নাম্বার চালু করে সবার কাছে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী, জিনাতুন নেসা তালুকদার, রেবেকা মমিন, নাসরিন জাহান, আসমা জেরীন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলামসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।