মহিষ যখন র‌্যাম্প মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের মতোই র‌্যাম্প মডেল হতে যাচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের মুরা জাতের মহিষ। ২২ ফেব্রুয়ারি হরিয়ানা রাজ্যের জিন্দ শহরের অর্জুন স্টেডিয়ামে ওই র‌্যাম্পে হাঁটবে মহিষ। ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার ওই অনুষ্ঠান উদ্বোধন করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।আয়োজকেরা আশা করছেন, ওই অনুষ্ঠানে ২৫ হাজারের মতো দর্শক উপস্থিত থেকে ৩০টি মহিষের র্যাম্প মডেলিং উপভোগ করবেন। মুরা জাতের মহিষের দুষ্প্রাপ্যতা এবং উচ্চহারে দুধ প্রদানের ক্ষমতা তুলে ধরতে ব্যতিক্রমী ওই আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।কর্মকর্তারা বলেন, মডেলিংয়ের জন্য ৭০টি মহিষের মধ্য থেকে ৩০টি মহিষ বাছাই করা হবে। যেসব মহিষ লাজুক প্রকৃতির, সেগুলোকে ক্যাটওয়াক থেকে বাদ দেওয়া হবে।হরিয়ানা রাজ্যের পশুব্যবস্থাপনা দপ্তরের মহাপরিচালক কে এস দাঙ্গি বলেছেন, মহিষগুলোকে সম্মান জানানোর জন্য মডেলিংয়ের সময় তাদের ওপর ফুল ছিটানো হবে।উল্লেখ্য, মুরা জাতের মহিষ সাধারণত পানিতে থাকতে ভালোবাসে। অধিক হারে দুধ দেওয়ার কারণে ভারতে মুরা জাতের মহিষের ব্যাপক চাহিদা। এই জাতের মহিষ বাড়িতে রাখতে পেরে ভারতীয়রা নিজেদের সৌভাগ্যবান মনে করে। এই জাতের একেকটি মহিষ লাখ রূপি থেকে আড়াই লাখ রূপিতে বিক্রি হয়।