মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, ১ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়ছড়ার পাহাড়ি এলাকার গহিন অরণ্যে একটি দেশীয় অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক কারিগরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুস সালাম (২৮)।আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় তাঁকে গ্রেপ্তার করা হয়।বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।