মহেশখালীতে আদালত প্রতিষ্ঠার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী দ্বীপে একটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত এবং একটি দেওয়ানি আদালত প্রতিষ্ঠার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না—জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মহেশখালী দ্বীপে আদালত প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে সেখানকার বাসিন্দা ও আইনজীবী মো. ফারুক ইকবাল গত রোববার রিট দায়ের করেন। শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।