মহেশখালীতে আরেকটি অস্ত্রকারখানার সন্ধান, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ি এলাকার গহীন অরণ্যে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে পুলিশ একটি দেশি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পুলিশ এ সময় একটি দেশি অস্ত্রসহ আবু আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। এ ছাড়া পুলিশ কারখানাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এসআই) লিটন দাস অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযানের সময় ওই কারখানায় দুজন থাকলেও একজন পালিয়ে গেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, অভিযান এখনো চলছে।উল্লেখ্য, গত ৩০ এপ্রিল মহেশখালী উপজেলার বড়ছড়ার পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ।