মহেশখালীতে গ্রেপ্তার ১, অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে আজ শনিবার ভোররাতে শফিউল আলম ওরফে টিপু (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দুটি কার্তুজসহ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শফিউলের বিরুদ্ধে সাগরে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে বলে মহেশখালী থানার পুলিশ জানিয়েছে।প্রথম আলো ডটকমকে দেওয়া মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজের ভাষ্য, আজ ভোররাত পাঁচটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনার পূর্বে পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শফিউলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল করিম ওরফে ‘বদাইয়্যা ডাকাতের’ বাড়ির সামনে থেকে দুটি কার্তুজসহ একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।