মহেশখালীতে টিলা কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড়ের টিলা কাটার অভিযোগে আজ বুধবার দুপুরে মোহাম্মদ পাঠান আলী ও আমানউল্লাহ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।উপজেলার হোয়ানক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাসেম বাদী হয়ে মহেশখালী থানায় এই মামলাটি করেন।স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাসেম জানান, দীর্ঘদিন থেকেই উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকায় সরকারি ১ নম্বর খাস-খতিয়ানভুক্ত পাহাড়ের টিলা কেটে স্থানীয় মোহাম্মদ পাঠান আলী ও আমানউল্লাহ বসতি স্থাপন করছেন। এ নিয়ে বেশ কয়েকবার বাধা দিলেও তাঁরা কোনো বাধা মানেননি। তাই বাধ্য হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে পাহাড় কাটার দায়ে মামলা করা হয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মহেশখালী উপজেলার বিভিন্নস্থানে পাহাড় কেটে স্থানীয় লোকজন অবৈধভাবে বসতি স্থাপন করছে। তাই পাহাড় কাটা প্রতিরোধকল্পে জড়িত আরও ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, তদন্ত করে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।