মহেশখালীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর প্রধান সড়ক গোরকঘাটা-জনতবাজার সড়কে শ্রমিকের ডাকা পরিবহন ধর্মঘট আজ রোববার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। দাবি মেনে নিয়ে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে প্রশাসন বৈঠক করে। বৈঠকে উপজেলার চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, ইউএনও এ টি এম কাউসার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ, সহকারী কমিশনার (ভূমি), মোহাম্মদ আবুল কালাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান ও শ্রমিকদের পক্ষে জহিরুল আলম উপস্থিত ছিলেন।গত বুধবার উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় জিপ গাড়ি ভাঙচুর ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার থেকে শ্রমিকেরা পরিবহন ধর্মঘটের ডাক দেন।