মহেশখালীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রধান সড়ক গোড়কঘাটা-জনতাবাজার সড়কে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে আজ দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক চলছে। চাঁদা না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীরা একজন বাসচালকের ওপর হামলা ও ভাঙচুর চালালে পরিবহন শ্রমিকেরা নিরাপত্তার দাবিতে ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম তালুকদার জানান, ধর্মঘট নিরসনে আলোচনা চলছে।